
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটসংলগ্ন বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
নিহতের দাদা সানোয়ার হোসেন ছানা বলেন, সকালে রেললাইন ধরে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। কানে হেডফোন লাগানো থাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
৯ মিনিট আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
১ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে