
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক শেষে বের হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশ ত্যাগ করলেন, জানতে চান, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন অকল্পনীয় ও অভাবনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের দিনাজপুরের আহ্বায়ক একরামুল হক আবীরসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর শিক্ষার্থীরা পথ ছেড়ে দেন।
এ সময় সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ কর্তৃক বাংলাদেশে ‘পুশ–ইনের’ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কেউ ভারতে থাকলে প্রোপার চ্যানেলে দেশে আসবে, ভারতের কেউ থাকলে প্রোপার চ্যানেলে যাবে।
সরকারের ভেতরে ছাত্র প্রতিনিধিরা কোণঠাসা অবস্থায়, মাহফুজ আলমের এমন পোস্টের প্রতিক্রিয়া জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান, সরকারের ভেতরে যাঁরা আছেন, সবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
২ ঘণ্টা আগে