খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আজ রোববার রাত ৯টার দিকে নগরীর নিরালা জাহিদুর রহমান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলযোগে দুই সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাম পাশে ও একটি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেলযোগে তারা চলে যায়।
সূত্র আরও জানায়, কিছুদিন আগেও আজিজকে গুলি করা হয়েছিল। ওই সময় চিকিৎসায় তিনি সুস্থ হন। আহত আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গণমাধ্যমকে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আজিজের শরীরের বিভিন্ন স্থানে গুলি ও জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
১৯ মিনিট আগে
রৌদ্রের খরতাপ কমে এসেছে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। অমর একুশে বইমেলায় পাঠকেরা ঢুকছেন ধীরলয়ে। হুড়োহুড়ি নেই। ভিড় নেই। ঝিমিয়ে পড়া এক বিকেলের দেখা মিলল গতকালের বইমেলায়।
১ ঘণ্টা আগে
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষমতার দাপট দেখিয়ে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের রায়ে স্বপদে ফিরেছেন। রোববার নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক...
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে