
কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে পরিবারের দাবি, বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পায়ে হাসুয়ার কোপ লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন ওই এলাকার আহাদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাসেলের মা রাশেদা খাতুন। তিনি বলেন, ‘বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে বড় ছেলের পায়ে গুরুতর জখম হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বড় ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই দুর্ঘটনার পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।’ ছোট ছেলের আঘাতে রাসেল আহত হওয়ার বিষয়টি তিনি মানতে নারাজ।
স্থানীয়রা জানান, ছোট ছেলে ইমরানই মূলত পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং সংসারের দেখাশোনা করেন।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, পরিবারের লোকজন বলছে বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেও ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আলোচনা আছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, ‘পরিবারের দাবি এটি একটি দুর্ঘটনা, আবার ছোট ভাইয়ের আঘাতে মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বাড়িতে পৌঁছালে এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাঁচামাল ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে মধু বিশ্বাস (৫৬) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন। ছেলে শামীমের সঙ্গে কাঁচামাল ব্যবসায়ী মামুনের বাগ্বিতণ্ডার একপর্যায়ে মধু বিশ্বাস ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার বস্তু দিয়ে শামীমক
৩ মিনিট আগে
রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তায় জ্বালানি রূপপুরে নেওয়া হবে। দ্বিতীয় ইউনিট ও প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য মোট নয়টি কার্গো জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।
১৩ মিনিট আগে
আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলাগাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
১ ঘণ্টা আগে