
২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বাম নারী সংগঠন, স্বতন্ত্র অধিকারকর্মী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে অংশগ্রহণকারী নারীরা তিন দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে: তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীদের চাকরি দ্রুত রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কল্পনা চাকমা অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ ও লে. ফেরদৌসসহ অভিযুক্তদের বিচার। এ ছাড়া সমাবেশে উপস্থিত নারীরা পাহাড় ও সমতলের নারী ধর্ষণ, নিপীড়ন, ও মবসন্ত্রাসের বিচার এবং কারাগারে আটক সব বম নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
সমাবেশে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘গত বছরের ২৭ জুলাই নারীরা কারফিউ ভেঙে যে সাহসিকতা দেখিয়েছিল, আমরা সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে আবারও দাঁড়িয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখছি যারা গণ-অভ্যুত্থানের সরকার দাবি করে তারাও পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পথই অনুসরণ করছে। নারী নিপীড়ন, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন সবই আবার শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ ভেবেছিল সরকার বদলালে শ্বাস ফেলার জায়গা পাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার বদলেছে, বাস্তবতা বদলায়নি।’
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট দীপাবলি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, আমরা ভেবেছিলাম তা এবার বদলাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার গেছে, নীতিগত কিছুই পরিবর্তন হয়নি।’
এ সময় পাহাড়ি আদিবাসী নারী সংগঠন, বাম ছাত্র সংগঠনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে