
ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজ্জাত হোসেন (২৯), মো. সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো. সেলিম (৫৮), মো. সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো. রাকিবুল হোসেন (৩৬), মো. শাকিল (২১), মো. ফাহিম (২০), শামীম (২৩), মো. ইব্রাহিম (১৮), মো. নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো. মহরব আলী সুমন (২৬)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় চারজন, পুরোনো মামলায় পাঁচজন ও মোবাইল কোর্টে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় দলীয় কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের সাবেক মেয়র এম মনজুর আলমের বাড়িতে এসে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি সাবেক এই মেয়রের কাট্টলীর বাড়িতে এসে তোপের মুখে পড়েন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন জুলাই সনদে সই করার জন্য, প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদে বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশা আল্লাহ আমরা বাস্তবায়ন করব।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায় হাজারো মানুষ। উৎসবের আমেজে পুরুষেরা রঙিন পাঞ্জাবি ও গামছা এবং নারীরা লাল পাড়ের শাড়ি ও বাহারি ফুলে সেজে
২ ঘণ্টা আগে