ঘূর্ণিঝড় মিগজাউমর প্রভাবে গত দুই দিন ধরে রাজশাহীর দুর্গাপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি হয়েছে। পেঁয়াজ, ভুট্টা, আলু, লাউসহ বিভিন্ন সবজি খেতে হালকা জমেছে পানি। ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে উপজেলার ১১টি ইটভাটায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছ। এমনটাই দাবি করেছেন ইটভাটার মালিকেরা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। অনেক ইটভাটায় পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনের চেষ্টা করছেন শ্রমিকেরা।
উপজেলায় ১১টি ইটভাটা আছে। মৌসুমের শুরুতে এসব ইটভাটায় ইট পোড়ানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন ভাটার মালিকেরা। দুই দিনের বৃষ্টিতে সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের এমনটিই জানালেন মালিকেরা।
সরেজমিনে ইটভাটা ঘুরে দেখা যায়, বুধবার ও বৃহস্পতিবার দিন রাতের বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইটভাটা নিচু এলাকায়।
ইট ভাটার শ্রমিক আসাদুল ও নয়ন জানান, তাঁরা এসেছেন নাটোর জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার থেকে দিন ও রাতে বৃষ্টি নামছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না।
পৌর এলাকার শালঘরিয়ার ইটভাটার মালিক তাবুল ইসলাম বাবু বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি চলছিল। এ জন্য প্রায় ১ লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত দুই দিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দেবীপুর গ্রামের আরেক ভাটা মালিক আরিফুল ইসলাম বলেন, ‘ভাটাতে এখনো আগুন দিইনি। কিন্তু ৭০ থেকে ৮০ হাজার কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। হঠাৎ বৃষ্টি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। দুই দিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভিজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইটভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।’
পৌর এলাকার দেবীপুর গ্রামের কৃষক সুজন আলী বলেন, ‘সবে মাত্র ৫ বিঘা জমিতে আলু রোপণ করেছি। গাছ এখনো বের হয়নি। দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জমিতে হালকা পানি জমেছে। আর এক দিন এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকলে আলু পচে যাবে। এতে তার ব্যাপক লোকসান হবে।’
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উঠতি ফসলে কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আজ কালের মধ্যে আবহাওয়া গেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
এদিকে অগ্রহায়ণের বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শ্যামপুর গ্রামের ভ্যানগাড়ি চালক সালাউদ্দিন বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে ১ হাজার ২০০ টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ বৃষ্টিপাত রেকর্ড করেছে।
তিনি আরও বলেন, বুধবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা তেমন মেলেনি। একই অবস্থা আজ বৃহস্পতিবারের। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু স্ত্রী শাহিনা বেগমকে (২২) প্রাইভেট কারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মোরসেলিম আকাশ সিয়াম। পরে চিকিৎসক শাহিনাকে মৃত ঘোষণা করলে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার সদস্যরা...
৯ মিনিট আগে
আবিদুল হাসান বলেন, একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে আটক করা হয়। পরে সে জানায়, চুরি করা মালামাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইলেকট্রিশিয়ান মাঈনুল ইসলামের কাছে বিক্রি করেছে। পরে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলে মাঈনুল ইসলামের কাছে লেজার মেশিন ও দুটি হ্যামার ড্রিল পাওয়া যায়...
৩২ মিনিট আগে
শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি...
১ ঘণ্টা আগে