
পটুয়াখালীর কুয়াকাটায় সীমানা দেয়াল ভেঙে জোর করে ঢুকে নিজের মামার জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ দাবি করেন, কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গেস্টহাউস-সংলগ্ন তাঁর পৈতৃক জমি রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর ভাগ্নে জামায়াত নেতা শাহাবুদ্দিন ফরাজী দলবল নিয়ে সেই জমি দখলের চেষ্টা করেছেন।
মোতালেব শরীফ জানান, শাহবুদ্দিন কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সহকারী বাইতুল মাল সম্পাদক এবং জামায়াতের রুকন সদস্য।
মোতালেব শরীফ দাবি করেন, কুয়াকাটা গেস্টহাউস-সংলগ্ন ১২৪ / ১২২৬ নম্বর খতিয়ানের জমিটি তাঁর বাবার ছিল। বাবার মৃত্যুর পর বৈধ বণ্টন অনুযায়ী তিনি ওই জমির মালিকানা পান। তিনি অভিযোগ করেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিরা জাল দলিল ও প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। মোতালেব শরীফ বলেন, গত ৩ জানুয়ারি অভিযুক্তরা তাঁর গেস্টহাউজের পেছনের অংশে ঘর নির্মাণের হুমকি দেন। এ ঘটনায় তিনি মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপরও বৃহস্পতিবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ভাগ্নে জামায়াত নেতা শাহবুদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁর জমিতে ঘর বানানোর চেষ্টা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহিপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে শাহাবুদ্দিন ফরাজী বলেন, ‘আমি কোনো জমি দখল করতে যাইনি। এখানে আমার মা ও খালারা তাঁদের ন্যায্য অংশ পাবেন। নিজেদের জায়গা বুঝে নেওয়ার জন্য আমরা সেখানে গেছি। এতে কোনো অন্যায় হয়নি।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘বিষয়টি জমিসংক্রান্ত বিরোধ। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১৭ মিনিট আগে
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ কর্মচারীকে বদলির পর এবার তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সে সব কর্মচারী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত জানিয়ে তারা যাতে দেশ ছাড়তে না...
৩৭ মিনিট আগে