
জনগণের মধ্যে আশা ও সম্ভাবনা জাগিয়ে তুলতে এবং গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। সাংস্কৃতিক আন্দোলনের সমৃদ্ধ ও সংগ্রামী ধারাকে রক্ষা এবং বিকশিত করার লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর জাতীয় লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের কনভেনশন অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মফিজুর রহমান লাল্টু।
তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ১০টায় সাংবাদিক ও লেখক নূরুল কবীর কনভেনশনের উদ্বোধন ঘোষণা করবেন। পরে একটি ছোট র্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্রনেত্রী দীপা দত্ত, লেখক-অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং কারাবরণকারী বাউল শিল্পী আবুল সরকার। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংগঠনিক অধিবেশন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কনভেনশনের স্লোগান—‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’।
লিখিত বক্তব্যে লাল্টু বলেন, অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হলেও বৈষম্য সৃষ্টিকারী সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। মব সন্ত্রাস, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা, আদিবাসী নিপীড়ন, নারীদের হেনস্তা এবং মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণের মতো ঘটনায় তারা উদ্বিগ্ন।
তিনি বলেন, ব্যক্তি বা দলের পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের মৌলিক পরিবর্তন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বব্যাপী সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক ও উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। ২০২৪ সালে ৩১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ মোর্চা গঠন করে। এর আগে ২০২৩ সাল থেকে সংগঠনগুলো ‘প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ’-এর ব্যানারে যৌথভাবে কাজ করে আসছিল।

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
১ ঘণ্টা আগে