সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার বিকেল ৪টার দিকে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছিল। একই স্থানে পৃথক আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়।
বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন,৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭ তম নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি চলছিল। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে একই স্থানে ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সবার সঙ্গে সমন্বয় করে নৌকাবাইচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
জামায়াতের নৌকাবাইচ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন,৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের আয়োজন থাকায় জটিলতা তৈরি হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাঁদের মানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে উপজেলা প্রশাসনের কাছে কেউই লিখিত আবেদন দেয়নি। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধ করার পরও যদি তাঁরা নৌকাবাইচের আয়োজন করতেন তাহলে লিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হতো।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহাসড়কের উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এই ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে...........
১৭ মিনিট আগে
পৃথিবীর আলো দেখার অপেক্ষায় ছিল শিশুটি। সাত মাস ধরে বেড়ে উঠছিল মায়ের গর্ভে। হয়তো আর কয়েক মাস পরই মায়ের কোলজুড়ে আসত নতুন এই অতিথি। তাকে ঘিরে কত স্বপ্নই না ছিল নাজমা আক্তার ও তাঁর স্বামী আলমগীর হোসেনের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল নাজমার গর্ভের সন্তানের জীবনের আলো।
১৭ মিনিট আগে
অপরাধ প্রতিরোধে ফ্ল্যাট বা প্লট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য যাচাই এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের পরামর্শ দিয়েছে র্যাব-২। একই সঙ্গে খালি প্লটে অপরাধীদের আশ্রয় না দেওয়া এবং এলাকায় কোনো অপরাধী বা মাদক কারবারির তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর
২৩ মিনিট আগে