
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ তানভীর নভেদ। তাঁর মরদেহ আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় ছায়ানটে নেওয়া হবে বলে জানিয়েছেন নভেদ।
সন্জীদা খাতুনের বাবা ড. কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ ও জাতীয় অধ্যাপক। সন্জীদা খাতুন বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ। তিনি কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী।
সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার পেয়েছেন সন্জীদা খাতুন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)।
এ ছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দেয়। ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কার পান। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
আরও পড়ুন—
আমাদের প্রেরণাস্থল সন্জীদা খাতুন

চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় লাবীব (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে গফরগাঁও উপজেলা থেকে শিশুটির বাবা সোহাগ মিয়া ও প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে (২৮) আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ আরও অনেকে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে তিন পুলিশকে মারধর করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই আসামিকে ফের ধরা হয়েছে বলে জানায় পুলিশ।
২৪ মিনিট আগে