Ajker Patrika

দিনাজপুরে ‘ধানমানব’ সেজে তারেক রহমানের অপেক্ষায় খাদেমুল

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে ‘ধানমানব’ সেজে তারেক রহমানের অপেক্ষায় খাদেমুল
মো. খাদেমুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিএনপির প্রতি ভালোবাসা আর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষায় আবারও ‘ধানমানব’ সেজেছেন মো. খাদেমুল ইসলাম। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা হওয়ার কথা। আজ সকাল থেকে জনসভার মাঠে রয়েছেন ধানমানব খাদেমুল।

৫০ বছর বয়সী খাদেমুলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাঠিহার গ্রামে। তিনি পুটিমারা ইউনিয়ন বিএনপির সদস্য।

আজ সকাল থেকেই ধানের শীষ দিয়ে বানানো টুপি, পোশাক পরে স্টেজের পাশে ঘুরে বেড়াচ্ছেন খাদেমুল। তারেক রহমানকে কাছ থেকে একঝলক দেখার অপেক্ষায় অধীর হয়ে আছেন তিনি। খাদেমুল জানান, গত ২৫ ডিসেম্বর ঢাকার ৩০০ ফুট এলাকায় তারেক রহমানের জনসভায় সারা শরীর ধানের শীষ দিয়ে সাজিয়ে ধানমানব হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারেননি। এবার তাঁর আশা বিরামপুরের জনসভায় দলের নেতার কাছাকাছি যেতে পারবেন।

খাদেমুল ইসলাম বলেন, ধানের শীষের প্রতি ছোটবেলা থেকে তাঁর ভালোবাসা ছিল। গতবার তারেক রহমানের কাছে যেতে না পারলেও এবার হয়তো তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।

পুটিমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিকুর রহমান জানান, খাদেমুল একজন বিএনপি ও ধানের শীষ প্রতীকের ভক্ত। আজ বিরামপুরে তিনি তারেক রহমানের জনসভায় ধানমানব সেজে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

সাত আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত