
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১৬। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭১০। ভোটের শতকরা হার ৪২ দশমিক ৫৮।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ অনুষ্ঠিত উপনির্বাচনে তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের রোগীকে দেওয়া হয়েছে কুকুরের ভ্যাকসিন। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ বৃহস্পতিবার রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
বার্ষিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী
১৬ মিনিট আগে
জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিপুল ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, তিনবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি পোস্টাল ভোটসহ মোট
৪০ মিনিট আগে