Ajker Patrika

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৯: ৩৫
বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি (ট্রিপল সুপারফসফেট) সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামে আলমের চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এই সার উদ্ধার করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।

পরবর্তী সময়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি অবৈধভাবে মজুত রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন এবং ওই গুদামঘরটি সিলগালা করে দেন।

জব্দ করা সারগুলোর মালিক ওই গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক মো. আলমগীর হোসেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে মজুত করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। জব্দ করা সারগুলো সরকারি দামে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত