করোনাভাইরাস মহামারির মধ্যে কেউ কর্মহীন হয়ে পড়লে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।
আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সচিব বলেন, আমাদের কাছে পর্যাপ্ত অর্থ ও খাদ্য রয়েছে। আমরা এই সপ্তাহটা দেখব। গতবারের মতো যখনই (ত্রাণের) প্রয়োজন হবে, মানুষ যখন কর্মহীন হয়ে যাবে আমরা বরাদ্দ দেব। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
মো. মোহসীন আরও বলেন, এখন সব কিছুই চলছে। যখন মানুষ কর্মহীন হয়ে পড়বে তখন আমাদের প্ল্যান আছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলেছি। মানুষের খাদ্যের যাতে কোনো কষ্ট না হয় আমরা সেই ব্যবস্থা নেব।
করোনাভাইরাস মহামারির মধ্যে গতবার মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে টানা ৬৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ওই সময় যারা কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের পাশাপাশি হতদরিদ্রদের নগদ অর্থ ও খাদ্যশস্য ত্রাণ হিসেবে দিয়েছিল সরকার।
এক কোটি নয় হাজার পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বিতরণের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে ত্রাণ সচিব বলেন, কারা এই ভিজিএফ পাবেন সেই তালিকা স্থানীয় প্রশাসনের কাছে আছে। সময়ে সময়ে তা হালনাগাদ করা হয়।
সচিব মোহসীন জানান, গতবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৪০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবারও তালিকা করে অর্থ বিতরণ করা হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তর, জেলা পর্যায় এবং উপজেলা পর্যায় থেকে এসব মনিটরিং করা হবে।
সচিব আরও জানান, এবার প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ করে টাকা বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১২১ কোটি টাকা। এর বাইরে জেলা প্রশাসনকে আলাদা করে অর্থ দেওয়া হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫০ কোটি টাকা। করোনাকালীন গতবারের চেয়ে মানুষ যাতে ভালোভাবে চলতে পারে। খাদ্য বা কোনো কিছুর অসুবিধা না হয়। রোজা যেহেতু আছে তাই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ যাতে ঈদ ঠিকমত করতে পারে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে