
‘এক টাকার খবর’র সম্পাদক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০ টার দিকে তাঁকে রাজধানীর কারওয়ান বাজারের সবজি বাজার থেকে তেজগাঁও থানা-পুলিশ আটক করে।
পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আটকের আগে মুন্নী সাহা টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তারা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাঁকে ডিবি কার্যালয় নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আটক রাখা হচ্ছে।

রাজধানীর খিলক্ষেতে ‘লিফট’ দেওয়ার কথা বলে একটি প্রাইভেটকারে তুলে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা রাশিদা বেগম হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা করা হয় রোববার দুপুরে।
৮ মিনিট আগে
খিলগাঁও এলাকায় ডিউটি চলাকালীন থানার মাধ্যমে জানতে খবর আসে নন্দীপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, ম্যা
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৪ বছর বয়সী আলজিয়া আক্তার মিমকে খাবারের লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। আজ রোববার দুপুরে শেখরনগর কালীমন্দিরসংলগ্ন সড়কে ঘটনার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
২০ মিনিট আগে