Ajker Patrika

মৌলভীবাজারে উপজেলা পর্যন্ত চালু হচ্ছে আইসোলেশন কর্নার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে উপজেলা পর্যন্ত চালু হচ্ছে আইসোলেশন কর্নার
হামের উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি আছেন। ছবি: আজকের পত্রিকা

সময় যত যাচ্ছে, মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে আইসোলেশন কর্নার করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, এ পর্যন্ত ৩০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন। এখন ১৩ জন রোগী ভর্তি আছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ছাড়া, অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে একটু বিলম্ব হয়। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে অনেকেই আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চৈত্রসংক্রান্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে আইন পাস, ‘অসদাচরণে’ কঠোর শাস্তির বিধান

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত