
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামে এক হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার সিদ্ধকাটি ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি বরিশালের বাকেরগঞ্জ ও ঝালকাঠির নলছিটি উপজেলার সীমান্তবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মুরগিবাহী পিকআপটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের হেলপার ইমরান ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ আরও তিনজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনার পর তাঁকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
৪ মিনিট আগে
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
৭ মিনিট আগে
ড. সুজন সেনের বিরুদ্ধে অযোগ্যতা, দুর্নীতি, অনিয়ম ও শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তুলে স্থায়ী বহিষ্কারসহ ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীরা। তদন্ত প্রতিবেদন প্রকাশ ও শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তাঁদের।
৭ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে গ্রেপ্তারের পর তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে