
চট্টগ্রামের ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুর হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজবীন সুলতানা জেনী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি বাবলা দাস চট্টগ্রাম জেলা প্রশাসকের ব্যক্তিগত গাড়িচালক।
অ্যাডভোকেট নাজবীন সুলতানা জেনী আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলার শুনানিসহ এত কিছু হয়ে গেল অথচ এ বিষয়ে আমাকে কোনো কিছু জানানো হয়নি।’
জেনী আরও বলেন, ‘এই মামলার চার্জশিটও দিয়ে ফেলেছে পুলিশ। কিন্তু আমি জানি না। ১০ দিন আগে মামলার চার্জশিটের অগ্রগতির বিষয়ে জানতে আদালতে যখন আবেদন করি, তখনই জানতে পারি এ মামলায় পুলিশ চার্জশিট দিয়ে ফেলেছে।’
এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাতে নগরীর ডিসি হিলে একটি অন্তঃসত্ত্বা কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে আদালতে নালিশি মামলার আবেদন করেন তোফাইল আহম্মদ (২৭) নামের এক পশুপ্রেমী। মামলায় আসামি করা হয় ডিসির গাড়িচালক ও একজন নিরাপত্তাপ্রহরীকে। তখন আদালত মামলাটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ১৫ দিনের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ৪ ডিসেম্বর রাতে ডিসির বাসভবন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় নিরাপত্তাপ্রহরী ডিসি হিলের প্রধান ফটকের দরজা খুলে দেন। তখন ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসা ছিল। কিন্তু চালক গাড়ি চালিয়ে কুকুরটির ওপর দিয়ে চলে যায়। কুকুরটি পিষ্ট হয়েছে বুঝতে পেরেও চালক গাড়ি চালিয়ে চলে যান। এ ছাড়া নিরাপত্তাপ্রহরী কুকুরটিকে দেখতে পেয়েও তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি এবং কুকুরটি পিষ্ট হওয়ার পর তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি।
এরপর কুকুর হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পশুপ্রেমীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত আগস্টে মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে আসামি ডিসির বাসভবনের নিরাপত্তাকর্মীকে অব্যাহতির সুপারিশ এবং গাড়িচালককে এই মামলায় অভিযুক্ত করা হয়।

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মিনিট আগে
নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৬ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
৩১ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে