গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামের এক যুবককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন যুবক নূরুল ইসলামকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোকিশায় তুলে দেয় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাঁকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে নূরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিসান নামের এক যুবককে রাতেই আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে আন্তজেলা বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২ মিনিট আগে
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে