
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমিরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’ আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুরে অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটাবে জামায়াত। এতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত থাকবেন।

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সৌরভ হোসেন শরীফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
৫ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার মো. রহিমকে (৪৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ নির্দেশ দেন।
৩৯ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশিফলী গ্রামের আনসারের ছেলে কবির হোসেন (৫০) ও একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাঞ্চন মিজির ছেলে মো. সোলাইমান..
২ ঘণ্টা আগে
তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে