পুরান ঢাকার বংশাল এলাকারর একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে এদের প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে বংশাল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল রানা (৩২), মো. ইকরামুল হক ওরফে ইমরান (২৭), মো. ফয়সাল আহমেদ (৩৩), মো. পাপন (২৯), মো. কালাম (৪২), মো. মোক্তার হেসেন (৪২), মো. ফারুখ (৩৬), মো. নূর হোসেন (৩৪), মো. মনির হোসেন (৪৭), মো. রুবেল হোসেন (৪০), মো. টিটু (২৫), মো. আব্দুল মতিন (৪৮), মো. বাহার (৪৮), মো. শুভ (২৪), মামুনুর রহমান জাবেদ (৪০), মো. আব্দুর রহিম (৫৩) ও মো. ফয়সাল (৩৫)।
অভিযানের সময় এদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
জুয়ার আসরে পুলিশের পৃথক আরেক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরান (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে এদের আদালতে পাঠানো হয়েছে।

গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে।
৩ মিনিট আগে
গ্যাস-সংকটে উৎপাদন ব্যাহত হওয়া ও দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৭০০ থেকে ৮০০ কারখানায় ৩–৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী—গাজীপুরের প্রায় ২০-২২ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার
৪ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে স্টার টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা করেছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
১২ মিনিট আগে