
নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫)। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।
গত ৩ নভম্বের বিকেল ৩টা থেকে মুনতাহা নিখোঁজ রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।
আর সিলেটের ব্যবসায়ী ফারমিছ আক্তার একটি স্বর্ণের চেইন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশুটি। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেল হলে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।
শিশুটির বাবা শামীম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
৮ ঘণ্টা আগে