
ইউটিউবার মো. সাব্বির সরকার নিখোঁজের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায়। তিনি গুম হয়েছেন কি-না, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে পুলিশ বলছে, মো. সাব্বিরকে গত ৪ এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা বনানী থানার একটি মামলায় তাঁকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গত ৪ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা হয়। পরে তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ এপ্রিল রিমান্ড শেষে সাব্বিরকে কারাগারে পাঠানো হয়। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
পরিদর্শক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরের নিখোঁজের গুজব ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাটির সর্বশেষ গত মে মাসে শুনানি হয়েছে। সাব্বিরকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারকে জানানো হয়। বনানী থানায় রিমান্ডে থাকা অবস্থায় তাঁর এক আত্মীয় এসেছিলেন সাব্বিরের সঙ্গে দেখা করতে।
পুলিশ জানায়, সাব্বির সরকার ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। তিনি উত্তর ঘটিয়ার হেলাল সরকারের ছেলে। সাঘাটায় তাঁর বাবার লেপ-তোশকের দোকান রয়েছে। তাঁর শ্বশুর সাতক্ষীরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে সাব্বির রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করে আসছেন। ধারণা করা হচ্ছে, ইউটিউবে অর্থ উপার্জন করতেই এসব বিতর্কিত কনটেন্ট তৈরি করতেন তিনি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতর আহত হয়েছে এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
২ ঘণ্টা আগে