
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা দেখে সোমবার ভোরে বাড়ি ফেরেন সুমন। দেরি করে বাড়ি ফেরায় তাঁর সঙ্গে স্ত্রীর কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুমনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সুমনের স্ত্রী বলেন, ‘ভোর ৪টার দিকে বাড়িতে ফেরেন সুমন। তাঁকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো? তখন তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যান। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে সুমনের মরদেহ ঝুলছে।’
আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সুমনের বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে আমি ও আরেকজন মিলে ঝুলন্ত অবস্থা থেকে সুমনের দেহ নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি, খেলা দেখে আসার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল। মৃত সুমন আর্জেন্টিনার সমর্থক ছিলেন।

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোশন করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত
৯ মিনিট আগে
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৭ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে