
নামাজ পড়া শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন হযরত আলী ছৈয়াল (৬৫)। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁর। সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী ছৈয়াল চান্দনী এলাকার কালাই ছৈয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ এলাকার মসজিদে ফজরের নামাজ পড়েন হযরত আলী। নামাজ শেষে বাড়ির পথে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি না থেমে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে নড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা হযরত আলীর মরদেহ উদ্ধার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ উপপরিদর্শক মো. জসিমউদ্দীন বলেন, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহটি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হন।
২১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
১ ঘণ্টা আগে
তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন, ‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
১ ঘণ্টা আগে