
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটার পর শুরুতে নীরবতা থাকলেও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা, নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত ফজর আলীসহ চার সহযোগী।
ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে তিনি তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) তাঁর বাবার বাড়িতে এসে দরজায় ডাকেন এবং দরজা খুলতে বলেন। তিনি রাজি না হলে একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ঢুকে পড়েন এবং তাঁকে ধর্ষণ করেন।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। কেউ কেউ ওই নারীকে মারধর করেন, ভিডিও করেন। পরে তাঁরা বুঝতে পারেন, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপর উত্তেজিত লোকজন ফজর আলীকে ধরে মারধর করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
এই ঘটনার ভিডিও শুক্রবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর বিষয়টি নজরে আসে পুলিশের। শনিবার রাতে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর পুলিশ অভিযানে নামে। ভোর রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও চারজন—মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিককে। তাঁদের সবাই মুরাদনগরের বাসিন্দা।
মামলার তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেউ কেউ ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভিডিও করেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশের ধারণা, বিষয়টি লোকচক্ষুর আড়ালেই থেকে যেত, যদি না ভিডিওটি ভাইরাল হতো।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “প্রথমে ওই নারী থানায় কোনো অভিযোগ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমরা জানতে পারি। এরপর তিনিই থানায় এসে মামলা করেন। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
পুলিশ বলছে, অভিযুক্তদের সবাইকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
১৫ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২০ মিনিট আগে
শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
১ ঘণ্টা আগে