
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসনেরও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্ব বিভাগের আয় বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রশাসক। আজ শুক্রবার (২৭ মার্চ) ছুটির দিনে রাজস্ব বিভাগের পাঁচটি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।
নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।
সভায় হাটবাজার শাখায় স্টল বরাদ্দ নিয়েও আলোচনা হয়। এ সময় কোনো স্টাফের নামে স্টল থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় অবৈধ যানবাহন রোধে মাইকিং করার নির্দেশ দেওয়া হয় যানবাহন শাখার সংশ্লিষ্টদের। লাইসেন্সধারী ৭ হাজার ৬১০টি অটোরিকশার মধ্যে মাত্র ৩৫০টি নবায়ন করায় সভায় হতাশা প্রকাশ করা হয়। এ সময় এ শাখার স্টাফরা বলেন, শর্ষের মধ্যে ভূত রয়েছে। এখানে বিট বাণিজ্য হয়। অবৈধ প্রায় দ্বিগুণ অটোরিকশা রোধে ট্রাফিক বিভাগের সহায়তা দরকার। এদিকে করধার্য ও কর আদায় শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব বৃদ্ধি করার তাগিদ দিয়ে তাঁদের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রশাসক।
সভায় বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
৭ মিনিট আগে
ঈদের ছুটি শেষে আজ শুক্রবার সকালে মধুপুর বাসস্ট্যান্ডে রাজধানীমুখী জনতার ঢল নামে। দুপুরের মধ্যেই মধুপুর ও ধনবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত সব গাড়িই যাত্রী নিয়ে চলে যায়। এরপর গাড়ির সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা...
১৩ মিনিট আগে
হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
২০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
৩৩ মিনিট আগে