
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেন, ধাপে ধাপে এসব হাসপাতালে মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হবে। এর ফলে উপজেলা পর্যায়েই অধিকাংশ রোগের চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে।
আজ শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, দেশের ৫০ ও ৩০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা ছিল। তবে গতকাল শুক্রবারের এক বৈঠকে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এ পরিকল্পনার আওতায় রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৫১ শয্যার হাসপাতালগুলোয় পর্যায়ক্রমে প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসার জন্য উপজেলা থেকে জেলা বা রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে। মানুষ যেন নিজের উপজেলাতেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেটিই সরকারের লক্ষ্য।
স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনার জন্য কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবারের বাজেটে বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকার মানুষ নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন ও অগ্রগতি দেখতে পাবেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
১ সেকেন্ড আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৪ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
৮ মিনিট আগে
‘বিএনপি নাকি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে?’ —এমন প্রশ্ন তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আরও বলেন, ‘অনেকে অনেক প্রশ্ন করে যে ফুটপাত দিয়ে নাকি বিএনপি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে? বর্তমান সরকার। আমি নিজেই বিএনপির একজন
১২ মিনিট আগে