
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এখন জোবাইদা রহমান আপিল করবেন।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সাজার পাশাপাশি আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ছাড়া তারেক রহমানকে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ সেপ্টেম্বর জোবাইদা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১০ মিনিট আগে
নরসিংদীতে পারিবারিক বিরোধ ও প্রেমঘটিত দ্বন্দ্বকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকালে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে পানি নিষ্কাশনের নালার মুখে বাঁধ দেওয়ায় শত একর জমির বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়েছে।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই শিশু মারা গেছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে