
লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামের দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত রোববার সকালে পৃথকভাবে নিখোঁজ হওয়ার পর আজ বুধবার বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
দুই শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্ধান চেয়ে সহযোগিতা চেয়েছেন। স্বজনদের ভাষ্য, রোববার সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পর থেকে সায়েম ও মিনহাজের কোনো খোঁজ নেই।
সায়েমের বাবা জাকির হোসেন বলেন, ‘রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। আমরা সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। পরে সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তার সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি। সন্তানের খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’
স্বজনেরা দ্রুত দুই শিক্ষার্থীর সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নম্বর অনুসরণ করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান শনাক্ত করা হয়। এরপর আর অবস্থান শনাক্ত করা যায়নি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।’

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঝিনাইদহে দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। জেলা থেকে ঢাকাগামী রুটে ৫০ থেকে ১০০ টাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকাল বাসেও রুটভেদে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও কোথাও অতিরিক্ত...
৯ মিনিট আগে
গত সোমবার বিকেলে মোরেলগঞ্জ ফেরিঘাটের বারইখালী অংশের রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে আসাদুজ্জামান মিলনের লোকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন গাড়ির চাবি দিয়ে রবিউলের চোখে আঘাত করেন। এ সময় মিলনের ভাইসহ কয়েকজন স্থানীয় ভ্যানচালকদের মারধর করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী ২২ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
ঝটিকা মিছিলের মাধ্যমে সমাজে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে
১৭ মিনিট আগে