
ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামের এক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থকেরাই তাঁকে কুপিয়ে আহত করেছেন।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে এই ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আহত ঠান্ডু মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তি ও তাঁর স্বজনদের ভাষ্য, ঝিনাইদহ-৪ আসনের অধীন বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথে তাঁর ভাতিজা এবং কাপ-পিরিচ প্রতীকের সমর্থক লিপ্তু খানের সঙ্গে দেখা হলে দুজন একসঙ্গে হেঁটে ফিরছিলেন। মিয়াকুন্ডু গ্রামে পৌঁছালে ধানের শীষ প্রতীকের ১০ থেকে ১৫ জন সমর্থক তাঁদের ওপর হামলা চালান। এ সময় ঠান্ডু মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
আহত ঠান্ডু মন্ডল বলেন, ‘হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। তাদের সঙ্গে আমাদের আগের বিরোধ ছিল। ভোট চেয়ে কাপ-পিরিচ প্রতীকের একজন সমর্থকের সঙ্গে ফেরার সময় সুযোগ নিয়ে হামলা করা হয়েছে। পুরোনো বিরোধে নির্বাচনকে কাজে লাগানো হয়েছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডা. হোসেন ইমাম। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা
৯ মিনিট আগে
নীলফামারীর ডোমার উপজেলার কর্নময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ও গার্মেন্টসকর্মী মজিবুল ইসলাম বলেন, ‘চার দিনের ছুটি পেয়ে ভোট দিতে বাড়ি যাচ্ছি। এক ঘণ্টার বেশি সময় মাওনা বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও বাস না পেয়ে শেষ পর্যন্ত ট্রাকে উঠতে হয়েছে। এতে স্বাভাবিক ভাড়ার কয়েক গুণ বেশি দিতে হচ্ছে।’
২০ মিনিট আগে
কয়েকদিন ধরে নেতাকর্মীসহ তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বিদেশী নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও...
৩২ মিনিট আগে