
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক ও সোহেল সরদারকে সদস্যসচিব করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া জানান, জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাঁধন মিয়া আরও জানান, টুঙ্গিপাড়ার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি জোরদার করতে গোপালগঞ্জ জেলার বাকি চারটি উপজেলায়ও একই প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।

লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
১৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে না পাওয়ায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
২৩ মিনিট আগে