
মৌলভীবাজারের কদমহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে অবসরজনিত বিদায়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সম্মান জানালেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বিদায় অনুষ্ঠানের পর তাঁকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
গতকাল বুধবার (১৫ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে ২০২২ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মুহূর্তেই ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিময় এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে রানু গোপাল রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে কদমহাটা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে অতিক্রম করে তাঁকে মৌলভীবাজার পৌর শহরের গীর্জাপাড়া এলাকায় তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
রানু গোপাল রায় এই বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন। এর মধ্যে প্রায় ৯ বছর তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষার্থীরা জানান, তিনি শুধু একজন শিক্ষক নন, তাঁদের কাছে অভিভাবকের মতো ছিলেন। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে কখনো খালি হাতে ফিরতে হয়নি। তাঁর বিদায়ে তাঁরা গভীর শূন্যতা অনুভব করছেন।
সহকর্মী শিক্ষকেরা বলেন, নীতির প্রশ্নে আপসহীন এবং মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে ছিলেন অনুকরণীয়।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রানু গোপাল রায় বলেন, ‘এই বিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি সব সময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করেছি। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

বুধবার দিবাগত রাত ১২টার দিকে মার্দাশা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার এজাহার সিকদারের আকাশমণিগাছের বাগানের ভেতরে কয়েক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ তিনজনকে আটক করে।
২৮ মিনিট আগে
ব্রিজটি ঢালাইয়ের জন্য সম্প্রতি উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদ ১ লাখ টাকা বরাদ্দ দেয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লাকে। এ ছাড়া ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজ দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে আলমাছ সৌদি আরবে পাড়ি জমান। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আলমাছের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের তিন উপজেলার সংযোগস্থলে করতোয়া নদীর ওপর জয়ন্তীপুর সেতু আট বছরেও আলোর মুখ দেখেনি। নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে আটকে রয়েছে সেতুর নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে প্রায় ৮ লাখ মানুষ। বর্ষার আগে সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে