
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধবিহারসংলগ্ন এলাকার মাঠে শুরু হয়েছে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথপরিক্রমা ও আলং নৃত্য।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তরকরণ, ধর্মীয় সংগীত, পিণ্ডদান এবং আলং নৃত্য।
আগামীকাল শনিবার মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত এসেছে। ব্যতিক্রমী অনুষ্ঠান দেখতে ভিড় করছে স্থানীয়রাও। মাঠে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান।
বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তাঁর মরদেহ বিহারে রাখা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আগামীকাল শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লার...
১০ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করা আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে...
২৯ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামের স্থানে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে
জ্বালানি তেল নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে নিজ শহর যশোরে হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে