
রাজধানীর রমনা পার্কে চেতনানাশক পানীয় পান করিয়ে অপহরণের চেষ্টার সময় এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় সাংবাদিক পরিচয় দেওয়া আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আনসার সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক কিশোরীকে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাঁরা আল আমিনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে সাংবাদিক দাবি করে দুটি পরিচয়পত্র দেখালেও যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৫ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে চেতনানাশক পানীয় পান করানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার সদস্যরা আল আমিনের কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেন। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক আল আমিনকে জব্দ করা আলামতসহ রমনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগে
বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি উল্টে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৪৩ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে