
গাজীপুরের কালিয়াকৈরে একটি খাবার হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সামিউল হোসেন সৌরভ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে ৫টি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। তাঁরা হোটেলে টাকা ও মালামাল লুটের চেষ্টা করলে কর্মচারীরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতদের ধাওয়া দেন।
এ সময় ডাকাত দলের সব সদস্য পালিয়ে গেলেও সামিউল হোসেন সৌরভ আটক হন। উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দিয়ে কালিয়াকৈর থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে আটক এবং একটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহার করা দুটি মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১ ঘণ্টা আগে