Ajker Patrika

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা, ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা, ভাঙচুর
ভাঙচুর করা বাড়ী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক কৃষকের পরিবারের ছয়টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ সময় কৃষকের দুই ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় কৃষকের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশের খোলা মাঠে টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং নিয়মিত ছিনতাই করে আসছিল। গতকাল দিনের বেলায়ও ওই মাঠে পোশাক কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এসব ঘটনার প্রতিবাদ করায় শনিবার রাতে কৃষক ছফির উদ্দিন ফকিরের সঙ্গে সাকিব ও মারুফের কথা-কাটাকাটি হয়। এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর দুই ছেলেকে মারধর করে এবং পরে ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

ভাঙচুর করা বাড়ী। ছবি: আজকের পত্রিকা
ভাঙচুর করা বাড়ী। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত