
আগামী পাঁচ বছরের মধ্যে জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে চার হাজার ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তর করতেও সরকার কাজ করছে।
আজ বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মো. ইসমাইল জবিউল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দেবে। শিক্ষা খাতে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলেও জানান তিনি।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না।’
মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা। নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়াই যথেষ্ট নয়; চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৩ মিনিট আগে
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ করিম এই আদেশ দেন।
১৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তাঁর সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।
২০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেছেন, মাদকসংক্রান্ত কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
২৩ মিনিট আগে