
খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্থবির জেলা পরিষদগুলো সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা জেলার উন্নয়ন কর্মকাণ্ডগুলো সচল হবে, ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ‘কিছুদিন আগে আমাকেও সিটি করপোরেশনে নিযুক্ত করেছেন। এখন আমরা মিলেমিশে খুলনা মহানগরী ও জেলার মানুষের কল্যাণে কাজ করব। আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, নিষ্ঠা, প্রজ্ঞা দিয়েই মানুষের কল্যাণে কাজ করতে হবে। স্মরণ রাখতে হবে জুলাই অভ্যুত্থান ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকার যাত্রা শুরু করেছে।’
নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণকালে বলেন, ‘জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বদ্ধপরিকর। কোনো দুর্নীতিবাজদের ঠাঁই খুলনা জেলা পরিষদে হবে না। জেলা পরিষদ হবে জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় জেলা পরিষদের প্রাপ্য আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার মূল কাজ।’
আরও বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান ও জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।
খুলনার জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থকেরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানান। খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনিযুক্ত জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পী নির্ধারিত কক্ষে বসে দাপ্তরিক কাজ শুরু করেন।

গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
২৩ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
২ ঘণ্টা আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
২ ঘণ্টা আগে