
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ রোববার দুপুরে উত্তর সিটির অঞ্চল-৮-এর আওতাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানান।
জরুরি বার্তায় বলা হয়, রাজাবাড়ি এসটিএস এলাকায় দায়িত্ব পালনকালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালান। এতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন ও পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনারও উপস্থিত ছিলেন।
ডিএনসিসির দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হন। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করেও হামলা চালানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এতে কেউ আহত হয়েছেন কি না কিংবা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৩ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
১৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে