খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারি হাসান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জাবুসা চৌরাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চার-পাঁচ দিন আগে হাসানের বাড়িতে ভ্যানযোগে কয়েকজন অতিথি আসেন। অতিথিরা বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পর তাঁদের ব্যবহৃত ভ্যানটি চুরি হয়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারির নাম উল্লেখ করেন হাসান।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে গেলে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, নিহত ব্যক্তির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের জন্য নিহত ব্যক্তির ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে করে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাছবোঝাই ট্রাকের চাপায় কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে