
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তাঁর খামারবাড়িসংলগ্ন কারখানায় শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের ভাতিজা শরীফুল ইসলাম শরীফ জানান, স্বপন ফকিরের খামারবাড়ির একাংশে ফ্যাক্টরি রয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই ফ্যাক্টরির পেছনের গেট কেটে ১৫-১৬ জনের ডাকাতদল ফ্যাক্টরিতে প্রবেশ করে। ডাকাতেরা কারখানায় ঢুকেই অদূরে থাকা নৈশপ্রহরীর হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা প্রধান ফটকের পাশে থাকা গার্ডকেও একইভাবে বেঁধে রাখে। পরে তারা বিদ্যুতের সুইচ বন্ধ করে কারখানার ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রপাতি খুলে নেয়। জেনারেটরের ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারিগুলো নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকযোগে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার দুই শ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে ডাকাতের দল। যার মূল্য ৪৫-৫০ লাখ টাকা। এ ছাড়া বৈদ্যুতিক মূল্যবান তার, কিছু নগদ টাকা নিয়ে যাওয়ার খবর শুনেছি।’
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার জন্য ফ্যাক্টরির ইনচার্জ তাজুল ইসলাম এসেছেন। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একসময় ভাড়ায় গাড়ি চালাতেন রিয়াজুল ইসলাম। মাস শেষে যা আয় হতো, তা দিয়েই চলত সংসার। কিন্তু মাত্র আট মাসে বদলে গেছে তাঁর জীবনের হিসাব-নিকাশ। এখন তিনি দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যবসায়িক মূলধন। সব মিলিয়ে প্রায় দুই কোটির সম্পদের ঘোষণা দিয়েছেন আয়কর নথিতে।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহ সেচ প্রকল্প চালুর সময় ২০টি পাম্প ছিল। ধীরে ধীরে কমে তিনটিতে নেমেছে। বর্তমানে সেই সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রকল্প এলাকায় যমুনা নদীতে বিশাল চর জেগে ওঠা। এতে পানি না পাওয়ায় সেচ প্রকল্প বন্ধের উপক্রম হয়েছে। বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সেচ প্রকল্পের...
৩২ মিনিট আগে
আসছে ঈদ। কিন্তু হাতে নেই টাকাপয়সা। অনেকে আবার ঋণের ভারে জর্জরিত। এই অবস্থায় জীবিকার তাগিদে এখন নিজ জেলা ছেড়ে আশপাশের এলাকায় ছুটছেন গাইবান্ধার শ্রমিকেরা। স্থানীয়রা বলছেন, কৃষিনির্ভর এই জেলায় নেই তেমন কলকারখানা। তাই এ জেলার মানুষের কর্মসংস্থানের অভাব।
৩৫ মিনিট আগে
একটা সময় ছিল, যখন ‘লিটল ম্যাগাজিন’ নামে পরিচিত ছোট কাগজের হাত ধরে বেড়ে উঠত কবি, সাহিত্যিকদের একটা বড় অংশ; বিশেষ করে প্রথা ও প্রতিষ্ঠানবিরোধী তরুণদের আগ্রহের জায়গা ছিল লিটল ম্যাগাজিন। একুশের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘বহেড়াতলা’ আর ছোট কাগজ হয়ে উঠেছিল প্রায় সমার্থক।
১ ঘণ্টা আগে