Ajker Patrika

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, চলছে বাবা–মায়ের চিকিৎসা

ঢামেক প্রতিবেদক
নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, চলছে বাবা–মায়ের চিকিৎসা
ছবি: সংগৃহীত

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেলিম ব্যাপারী (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সেলিমের শ্বাসনালিসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এ চিকিৎসক আরও জানান, এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) ও মা সেলিনা বেগম (৪৬)। যথাক্রমে তাদের শরীরের ২২ শতাংশ ও ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার পাঁচ তলা একটি বাড়ির তৃতীয় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ওই বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকতেন ভুক্তভোগী পরিবারটি। সেলিম অবিবাহিত ছিল। বাবা–মাসহ তারা ৩ জনই থাকতেন বাসায়।

আবির আরও জানান, দগ্ধ মুক্তার ব্যাপারীর ধোলাইপাড় এলাকায় এসি, ফ্রিজের কম্প্রেশারের দোকান রয়েছে। সেই সুবাদে দোকানের মালামাল বাসায়ও রেখেছিলেন। ঘটনার পরপরই মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পান তিনি।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

পুলিশ হত্যার তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে: মির্জা ফখরুল

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুলে বিমান হামলা

নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ফের কেন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত