
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই আন্দোলনে ইলিম হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আবু সাইদ রাজু, তিনি উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে এবং নিজেকে জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারী পরিচয় দিয়ে মামলাটি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মামলার বিষয়টি করার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কমপ্লিট শাটডাউন দিয়ে কালিয়াকৈর সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে এক দফার কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় ইলিম হোসেন (৪৩) গুলিবিদ্ধ হন। আহত ইলিম হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফন করেন।
বাদী আবু সাইদ রাজু জানান, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই, তাই মামলা করেছি।’
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিবারসহ ছাত্র-জনতার আন্দোলনের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে