
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকার মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমদ্দীন (৪৫) ও একই এলাকার মো. সুবাহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বালিয়াডাঙ্গী থানা-পুলিশ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। বালিয়াডাঙ্গী থানাধীন বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গী অভিমুখে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আলিমদ্দীন ও দর্শন আলীকে আটক করলেও অপরজন পালিয়ে যান। পরে তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি...
২০ মিনিট আগে
স্থানীয়রা জানান, মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই মুখপোড়া হনুমানের আনাগোনা দেখা যায়। কোনো বড় গাছ পেলে সেখানে অবস্থান নেয় তারা। ক্ষুধার্ত হলে বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। মাঠে খাবার না পেলে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রাও আগ্রহ নিয়ে তাদের খাবার দেন।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগে