
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন আরেক নেতা। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে নগরের রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রেস্তোরাঁটির মালিক এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম।
আহত নেতার নাম ফিরোজ আলম। তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী। তার বাড়ি রাজশাহীর খড়খড়ি এলাকার। পার্টির আরেক যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু তাকে মারধর করেছেন বলে অভিযোগ। নাহিদুলের বাড়ি রাজশাহীর কাটাখালী এলাকায়।
আহত ফিরোজ আলম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ওয়ার্ডের রেজিস্ট্রার খাতায় দেখা যায়, বুধবার দিবাগত রাত ১২টায় তাকে এই ওয়ার্ডে আনা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ওয়ার্ডে তাকে চিকিৎসাধীন দেখা যায়।
এ সময় কথা বলতে চাইলে অনুমতি দেননি ফিরোজ আলমের স্ত্রী সাথী খাতুন। তিনি জানান, চিকিৎসক ফিরোজ আলমকে কথা বলতে বারণ করেছেন। সাথী বলেন, ‘গতকালের চেয়ে আজ আমার স্বামী একটু ভালো আছেন। তবে এসব নিয়ে কথা বলতে চাই না।’
রাজশাহী জেলা এনসিপির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বসেছিলেন। এ সময় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলমের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমের বুকে লাথি মারেন। এরপর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামসহ অন্য নেতারা তাকে আটকান। পরে নাহিদুল সেখান থেকে চলে যান। এরপর ফিরোজ আলম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জানতে চাইলে এনসিপির জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম বলেন, ‘ভাই, এটা সমাধান হয়ে গেছে। আমি হাসপাতালের সামনেই আছি। ফিরোজের কাছে যাচ্ছি।’
কী নিয়ে মারামারি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত না, আবার সাংগঠনিক বিষয়ও না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সমাধান হয়ে গেছে। এখন সমস্যা নেই।’
কীভাবে সমাধান হলো জানতে চাইলে নাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের জেলার প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রের ভাইয়েরা দুজনের সঙ্গে কথা বলেছেন। এটা নিয়ে আর বলতে চাই না।’
ঘটনার বিষয়ে কথা বলতে এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। আর ফোন ধরেননি নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের কালিয়াকৈর থানা। তবে এখানে প্রবেশ করে যে কেউ প্রথমে একটি ধাক্কা খাবেন। এটা গরুর ফার্ম নাকি থানা বুঝতে বেশ কয়েক সেকেণ্ড লেগে যাবে মস্তিষ্কের। তবে বাস্তবতা হলো, চোরাই এ গরুগুলো উদ্ধারের পর প্রকৃত মালিককে আর খুঁজে পাচ্ছে না পুলিশ। ফলে প্রায় এক মাস ধরে থানার ভেতরে গোয়ালঘর তৈরি করে গরুগুলো লালন
২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও ‘সিরিয়াল প্রথা’র নামে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ সোমবার দুপুরে উপজেলার ধারা এলাকার আশ্রমপাড়া ও ধুরাইল বাজারসংলগ্ন ধারা-ধুরাইল-নালিতাবাড়ী সড়কে প্রায় দুই ঘণ্টা এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
৪ মিনিট আগে
পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন...
১২ মিনিট আগে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত...
২২ মিনিট আগে