
যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প থেকে অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধেও হত্যা, বিস্ফোরক ও মাদক ব্যবসার ৩০টি মামলা রয়েছে।
যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, যশোরের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল ৩০ মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঁচড়া মধ্যপাড়াতে একটি বাড়িতে অবস্থান করছেন। আত্মগোপনে থাকলেও তিনি ওই বাড়ি থেকে মাদক বেচাকেনা করছিলেন। পরে ডিবি পুলিশের একটি দল মাদক বিক্রির সময় হাতেনাতে রুবেলকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর কাছ থেকে সাত বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের সময় রুবেল মাদকদ্রব্য বিক্রি করছিলেন।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী গোল্ডেন ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী ফিরোজ একজন তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোল্ডেন ফিরোজ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
ওসি মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার দুই সন্ত্রাসীকে আদালতে হাজির করা হয়েছিল। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিটিপাড়া এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং টাকা লুটের অভিযোগ উঠেছে।
২ মিনিট আগে
নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল...
১৬ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে চাটখিল পৌর বাজারের তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
নাটোরের সিংড়ার নিঙ্গইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে মাটির নিচে গর্ত করে প্লাস্টিকের ট্যাংকিতে রাখা হয় ১০ হাজার লিটার ডিজেল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। নিয়মবহির্ভূতভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জ্বালানি তেল ব্যবসায়ী...
৩০ মিনিট আগে