
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন।
নিহত তামীম কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। স্বজনেরা নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, যে এলাকায় তামীম গোসল করতে নামে, সেখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলায় নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে নেমে ওই গর্তে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তবে উদ্ধারের সময় শিশুটির নাক দিয়ে রক্ত বের হতে দেখা যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, তামীম সাঁতার জানত না। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৭ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১০ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২১ মিনিট আগে