
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর (শনিবার) বেইজিংয়ে স্থানীয় সময় বিকেল ৬টায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক মো. জান্নাতুল আরিফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব।
এ ছাড়া সহসভাপতি পদে ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন এবং উম্মে হাবিবা সাদিয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন অ্যান্ড্রু দাস শুভ্র, মো. আমিরুল ইসলাম, মো. আবু কাউসার, শুয়াইবা তাসনিম এবং মুস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে নয়ন কুমার চৌধুরী, অফিস সম্পাদক পদে রাওহা বিন মেজবা, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আদিল, প্রকাশনা সম্পাদক পদে কামরুজ্জামান, প্রচার সম্পাদক পদে মিসবাহুল আমিন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে জি এম মাজহারুল ইসলাম, শিক্ষা সম্পাদক পদে মো. রিজাউল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবু বকর হায়াত অর্ণব, মানবসম্পদ সম্পাদক পদে রিয়ান হাসান, সামাজিক যোগাযোগ সম্পাদক পদে মাইশা মমতাজ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. সাইদুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মো. রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাইমা আক্তার, মো. নাঈম হাসান এবং মো. রিফাদ উজ জামান।
বিসিওয়াইএসএর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়াজ আহমেদ। সম্মানিত
অতিথি ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি ছিলেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোছা. আশফিয়া আশরাফ।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
৯ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
১০ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
১১ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
১২ ঘণ্টা আগে